Thursday, October 16, 2014

গোলক ধাঁধা



পরিচিত গোপন যথার্থতা
ভরা চাঁদে কেঁদে হেসে
ভাবনার ভাবনাগুলো
বিশাল আঙুলের লাগামহীন
বন্দী জীবন অবলীলায়
শ্রুতিমধুর সংকল্প শ্রাদ্ধ
আজব গোলক ধাঁধায়
নিঃশ্বাসের ধ্বনির বাধা,
এক পায়ের নাচুনিতে
ভরপুর ভরসায়
সত্যের জয়ী কর্ম যজ্ঞা
শুরুর শেষ শেষে
পুনরায় রক্তের তীব্রতা
জন্মের জন্মান্তরে হাস্যোজ্জ্বল।

No comments:

Post a Comment