আলোর ঝুমুর তালে
দিগন্ত নাচে
জীবন অসারতাকে
বিদায় জানিয়ে
প্রত্যঙ্গের মাঝে
ব্যাকুলতা কবিতায়
সবুজ দিগন্তের আশা
ভরা প্রান্তে
স্বাগত আশ্বাসের
স্নিগ্ধতায়
প্রতিটি মুহূর্তের
ছিটেফোঁটা
মাথা ধুইয়ে
ভাবি,
দরকার আছে বারে বার
দরকার আছে চেষ্টার।
অটুট ভালোবাসা
যেন রয় অমর
এক নিঃশ্বাসে সুর বেঁধে
অচিন ভাগ্য পাখি
ভাবনার স্বপ্নে
নিরূপণে
নেই মূল্য
দিনের আলোকপাতের ॥
No comments:
Post a Comment